পৃথক দুটি মোটরবাইক দুর্ঘটনায় মৃত দুই আহত ছয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক তাদের কোলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। দুটি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, দুটি দুর্ঘটনার মধ্যে একটি ঘটেছে ইংরেজ বাজার থানার মালঞ্চপল্লী এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। এই ঘটনায় মৃত্যু হয়েছে আনন্দ মন্ডল(২৯) নামে এক যুবকের। তার বাড়ি মালদা শহরের গ্রীনপার্ক এলাকায়। আহত হয় দেবাশিষ ব্যানার্জী(২৫)। টোটোর সাথে মোটরবাইকের সংঘর্ষ হওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, হবিবপুর থানার ঋষিপুর এলাকায় মোটরবাইক এবং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় মৃত্যু হয় বিদ্যুৎসরকারের(১৮)। বাড়ি ঋষিপুর বাহারগোলা গ্রামে। সে দ্বাদশ শ্রেনীতে পড়াশোনা করতো। এই ঘটনায় আহত হয় দুই বাইক আরোহী এবং তিনজন ভুটভুটির যাত্রী। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে দুটি ঘটনায় বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিলোনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/e2PAIuOZ9jk